বলিহারি, ৩
রেডারে সিগনাল আর চৌরাস্তায় ট্রাফিক রিকশাতে মাড়োয়ারি আর ছাদে দুইশলিক পৃথিবীতে সবাই আমরা খেলছি এমং আস উঁচু দাঁড়িয়ে ফোর্টি-টু, গরু খাচ্ছে ঘাস ইমপোস্টর কে, আমাদের খুঁজতে বড়ো বাঁধে নিজে নিজেকে ঠকানো, সেটা কি আর সাজে কে কাকে ডিফেন্ড করে আর কখন ব্যাকস্ট্যাব মঙ্গলগ্রহের কিছুটা দূরে আরো একখানা ল্যাব সেই ল্যাবেতে বসে রয়েছে কয়েক হাজার প্রাণী জাহাজ-পানির খোঁজে বসে নিখোঁজ মহাকাশজানী পূজ্যসূর্য পূজ্যচাঁদ আর পূজ্য গ্রহ যত এই পৃথিবীতে জীবনটা না থাকলেই হতো লাল মার্কার ব্লু পেন আর ধোঁয়া কালী মাখা ঘর সেইখানেতেই রোজ ঝগড়া যাদের সিলিং বোঝাই জ্বর নুন আন্তে পান্তা ফুরোয় অথচ চারটে হীরে আঙ্গুল থেকে খসছে পরে ভক্তির সাগরতীরে কমলা বিকেল, মাথায় সিঁদুর, তার চশমায় ধুলো ছুঁয়ে গেলো মন, কি হলো ক্ষণ, কে কাকে চুমু খেলো শক্ত ওষুধ ঘুম পাড়িয়ে নিয়ে যায় স্বপ্নের দেশে যেন মঙ্গলগ্রহে থাকা কিছু মহাকাশচারীর বেশে বাড়ছে দাম, কমছে পকেট, কঙ্কাল গুনছি থেমে রাত্রিবেলায় এক বিছানায় বুনছি স্বপ্ন ঘেমে শীতবস্ত্র পরিত্যক্ত নির্বাণমুখী সাধু...







